রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • পটুয়াখালী জেলা যুবদলের কমিটি বিলুপ্ত

    পটুয়াখালী জেলা যুবদলের কমিটি বিলুপ্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলায়  ২০১ সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে কেন্দ্রীয় কমিটির। সোমবার(২৩জুন) এ সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন জেলা যুবদলের সাবেক সভাপতি ‌মো ম‌নিরুল ইসলাম লিটন।

    কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত চিঠিতে দেখা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কাজে সম্পৃক্ততায় মেয়াদোত্তীর্ণ পটুয়াখালী জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা হলা মর্মে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।  

    ২০১৮ সালে  পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি ‌মো ম‌নিরুল ইসলাম লিটন ও তৌ‌ফিক আলী খান ক‌বিরকে সাধারন সম্পাদক  করে  ২০১ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের আহবায়ক কমিটি করা হয়েছিল। তবে সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ততা কম থাকায় তৌ‌ফিক আলী খান ক‌বিরকে ২০২২ সালে অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় যুবকদল ।  কিন্তু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  শিপলু খান। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে সাধুবাদ জানান  জেলা যুবদলের সাবেক সভাপতি মো. ম‌নিরুল ইসলাম লিটন। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন