রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

    নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় গড়ে উঠেছে, ভিসা প্রতারনার বিশাল এক চক্র।বিভিন্ন দেশের ভিসা দেয়ার নামে লাখ থেকে কোটি টাকা পর্যন্ত হাতিয়ে নিয়ে তারা ধোরা ছোঁয়ার বাহিরে থেকে যায়। নীলফামারী গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে জেলার কিশোরীগঞ্জ উপজেলা থেকে ওই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে।

    সোমবার (২৩ জুন) দুপুরে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি ইন্সপেক্টর মো. আব্দুল কাদের।

    শরীয়তপুর জেলার ডামুড্যার ভুক্তভোগী মো. নয়ন জানান, কানাডায় চাকরির সুযোগ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারকরা ধাপে ধাপে বিকাশের মাধ্যমে তার কাছ থেকে মোট ১৯ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রতিকার চাইলে প্রতারকরা নিজেদের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার ছদ্মবেশে ফোন করে তাকে ভয়ভীতি দেখায় এবং হুমকি দেয়।

    গত ২২ জুন তিনি নীলফামারী ডিবি অফিসে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে সোমবার রাতে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করে।

    গ্রেপ্তারকৃতরা হলো কিশোরীগঞ্জ উপজেলার মুসরত পানিয়াল পুকুর এলাকার মো. কহিনুরের ছেলে রুজু (১৯) ও রাজু (২৬), মনোয়ার হোসেন এর ছেলে মো. শাকিল (২৫) ও মৃত মুকুলের ছেলে আল আমিন (২০)। অভিযানে তাদের কাছ থেকে ভিসা প্রতারণায় ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তিনটি বাটন ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রতারণার বিষয়টি স্বীকার করেছে।

    ডিবি ইন্সপেক্টর বলেন এই চক্রের আরও কিছু সদস্যকে ধরতে অভিযান পরিচালনা করা হবে।আসামিদের আজ আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ