বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ঠাকুরগাঁওয়ে পেনশন মেলা উপলক্ষে কর্মশালা

    ঠাকুরগাঁওয়ে পেনশন মেলা উপলক্ষে কর্মশালা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ, নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় পেনশন মেলা ২০২৫ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষ,অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ সহযোগীতায় সোমবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ মন্ত্রাণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব আ ফ ম ফজলে রাব্বী। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পেনশন কতৃপক্ষের সহকারী ব্যবস্থাপক সিরাজাম মুনিরা। এসময় পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ব্যাংকের প্রতিনিধি সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    কর্মশালায় সকল শ্রেণি-পেশার মানুষকে একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে আলোচনা করা হয়।

    এর আগে সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। কর্মশালা শেসে স্টোল পরিদর্শন করেন অতিথিরা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন