রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • ভালুকায় মাদকবিরোধী অভিযান: হেরোইন, ইয়াবা ও ইনজেকশনসহ আটক ৩

    ভালুকায় মাদকবিরোধী অভিযান: হেরোইন, ইয়াবা ও ইনজেকশনসহ আটক ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযানে আবারও সফলতা দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (২২ জুন ২০২৫) রাতে ভালুকা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্পের যৌথ অভিযানে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও নিষিদ্ধ পেথিডিন ইনজেকশনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

    রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার মেন্দুয়ারী এলাকার বাকসাতরা মোড় বাজারে অভিযান চালিয়ে মো. আতিকুর রহমান (২০) নামে এক যুবককে ৫ গ্রাম হেরোইনসহ আটক করে যৌথ বাহিনী। তিনি মৃত সিরাজ মিয়ার ছেলে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ৮(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর: ৪৬১)। জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বে আরও পাঁচটি মাদক মামলা রয়েছে।

    রাত সাড়ে ৯টার দিকে মাহমুদপুর ব্রিজ ঘাট এলাকায় আনোয়ার সাবির অটো ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে মো. মনিরুজ্জামান (৩০) নামে একজনকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি স্থানীয় বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ২ হাজার টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু হয়েছে (মামলা নম্বর: ৪৭১)।

    একই রাতের শেষভাগে, ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেপান্তর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে যৌথ বাহিনীর চেকপোস্টে অভিযান চালানো হয়। এ সময় মো. ফারুক মিয়া নামে একজনকে ১ হাজার পিস নিষিদ্ধ পেথিডিন ইনজেকশনসহ আটক করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার ৩০০ টাকা। তিনি নেত্রকোনা সদর উপজেলার গৌরীপুর কাটলী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধেও ১৪টি মাদক মামলা রয়েছে। এই ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ৮(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ৪৮১)।

    ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
     


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন