রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • বরিশালে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

    বরিশালে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নগরীর বিভিন্ন প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পায়ে চালিত রিকশা শ্রমিকরা। সোমবার (২৩ জুন) সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বর পায়ে চালিত রিকশা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

    এ সময় পায়ে চালিত রিকশা শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ ধলু মিয়া বলেন, আমরা পায়ে চালিত রিক্সা শ্রমিকরা বিগত বহুদিন ধরে দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের দাবি বরিশাল সিটি কর্পোরেশন বা প্রশাসন এখন পর্যন্ত তা আমলে নেয়নি। তাই আজ আমরা নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি আমরা।

    তিনি আরও বলেন, আমাদের দাবি হলো ব্যাটারি চালিত অটোরিক্সা সদর রোড, লাইন রোড, কাটপট্টি রোড, গীর্জামহল্লা রোড, চকবাজার রোড ও কাকলির মোড় ও নগর ভবন সংলগ্ন রাস্তায় ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতে হবে। এসকল রিকশা চলাচলের কারণে সড়ক গুলোতে যান-জট সৃষ্টি হয়। এমনকি নগরীতে সড়ক দুর্ঘটনাও বেড়ে চলেছে এ রিকশার জন্য। আমরা এ রিকশা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে চলাচল যাতে না করতে পারে তার দাবি জানাচ্ছি।  

    বিক্ষোভ মিছিল শেষে পায়ে চালিত রিক্সা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বরিশাল জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন প্রশাসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি জমা দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন