বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • পটুয়াখালীতে ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত

    পটুয়াখালীতে  ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্কাউন্টিং করবো, মেধা ভিত্তিক বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী-২৫ এর উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় দশমিনা উপজেলার ১৫ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪দিন ব্যাপী এ কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়। 

    বাংলাদেশ স্কাউটস দশমিনা উপজেলা শাখার আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) এবং বাংলাদেশ স্কাউটস এর উপজেলার সহ-সভাপতি মু. নেছার উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইরতিজা হাসান। বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক বরিশাল অঞ্চল মো. ইকবাল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিটলাজ্জামান, দশমিনা পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক রুবাইয়াত মোর্শেদ মিশুক, ১৫ নম্বর উত্তর দশমিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক দোলেনা আক্তার সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগন প্রমূখ।

    ৪র্থ উপজেলা ক্যাম্পুরীতে উপজেলার ২৮টি প্রাথমিক ও ২ টি মাদ্রসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহনে ৩০জন কাব লিডার ও ১৫ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩০টি শ্রেনী কক্ষে ২৪ জুন পর্যন্ত কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন