রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নীলফামারীতে সেনা অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী আটক

    নীলফামারীতে সেনা অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, হেরোইন, ট্যাপেনটাডলসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে মাদক ব্যবসার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে।

    শুক্রবার (২০ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে এই অভিযান পরিচালনা করেন নীলফামারী সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর মো. জোবায়ের বিন জহির। অভিযানে সেনাবাহিনীর একটি চৌকস দল অংশ নেয়।

    তল্লাশির একপর্যায়ে অভিযুক্ত দম্পতির বাড়ির ছাদ থেকে ১৩৬ পিস ইয়াবা, ১৩ পুড়িয়া হেরোইন, ২ টি ট্যাপেনটাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২০ হাজার টাকা, ১টি স্মার্টফোন ও ২টি বাটন ফোন, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন নীলফামারী সদর উপজেলার সংগলসী ইউনিয়নের বালাপাড়া গ্রামের মৃত ওয়াহেদুল ইসলামের ছেলে মোঃ শাহ আলম ও তার স্ত্রী মোছা. ফারজানা।

    তারা দীর্ঘদিন ধরে ওই বাড়ি থেকেই যৌথভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন তারা।

    অভিযান শেষে উদ্ধারকৃত মাদক ও আটককৃতদের নীলফামারী সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমআর সাঈদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক শাহ্ আলমের বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে।

    স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দিন ধরেই ওই বাড়ি ঘিরে সন্দেহ ছিল। সেনাবাহিনীর সফল অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ