বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল

    গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। এই গণঅভ্যুত্থান আমাদের সামনে একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে—গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ ও নতুন বাংলাদেশ গড়ার পথকে আরও সুদৃঢ় করেছে। তিনি বলেন, এই পরিবর্তনের পেছনে যারা সাহসিকতার সঙ্গে লড়েছেন, তাদের অবদান জাতি চিরকাল মনে রাখবে। এখন সময় এসেছে সবাইকে এক হয়ে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে এগিয়ে আসার।

    শুক্রবার (২০ জুন) বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেটের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে এটাকে নতুন করে গড়ে তোলার। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে গড়ে তুলতে হবে। অন্যান্য প্রতিষ্ঠানের মতো ক্রীড়া অঙ্গনকেও ধ্বংস করা হয়েছে। ক্রীড়া অঙ্গনকে রাজনীতি মুক্ত করে দেওয়া উচিত।

    তিনি বলেন, ইন্টারন্যাশনাল টিমের খেলা ঠাকুরগাঁওয়ে আনা যায় কি না সেই চেষ্টা করতে হবে। তাহলে খেলোয়াড়দের মান বাড়বে। আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে গড়ে তোলার জন্য যে শপথ নিয়েছি, সেভাবেই ক্রীড়া অঙ্গনকেও রক্ষা করতে হবে, নতুন করে গড়ে তুলতে হবে।

    এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন