বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • নীলফামারী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন

    নীলফামারী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব ঘিরে বর্ণিল আয়োজনে নীলফামারীতে শুরু হয়েছে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শুক্রবার (২০জুন) বিকেলে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে আটটি দল নিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

    টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, নীলফামারী সেনাক্যাম্পের লে. নাফি আবরার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, নীলফামারী পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মামুনার রশিদ পাটোয়ারী, জেলা জজ আদালতের সরকারী কৌশুলী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক,নীলফামারী জেলার ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, তৃণমুল থেকে ভালো খেলোয়ার বাছাই করণ এবং ক্রীড়াঙ্গণকে সমৃদ্ধ করতে এই আয়োজন প্রভাব ফেলবে। আগামীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের। আজকের এই টুর্নামেন্টের মধ্যদিয়ে যার যাত্রা শুরু হলো।

    টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, “টুর্নামেন্টে ছয় উপজেলা ছাড়াও নীলফামারী ও সৈয়দপুর পৌরসভা মিলে আটটি দল অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে ৫০হাজার এবং রানার আপ দল প্রাইজ মানি হিসেবে পাবে ৩০হাজার টাকা। আজ শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৩০ জুন।”

    এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে জেলা শহরের নৃত্যালয়ের শিল্পীদের নৃত্য পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের।উদ্বোধনী ম্যাচে নীলফামারী পৌরসভা ও ডিমলা উপজেলা দল প্রতিদ্বন্ধিতা করে।নীলফামারী পৌরসভা ফুটবল দলটি ডিমলা উপজেলা ফুটবলদলকে ৪-০ গোলে পরাজিত করে সেমিফাইল নিশ্চিত করে।জেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর স্পন্সার করছেন অংকুর সীড এন্ড হিমাগার লিমিটেড, ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড ও সেলিম ফাউন্ডেশন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন