বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • সিরাজগঞ্জ শহরের ব্যস্ত রাস্তাঘাটে কৃষ্ণচূড়ার আগুনরাঙা রঙ

    সিরাজগঞ্জ শহরের ব্যস্ত রাস্তাঘাটে কৃষ্ণচূড়ার আগুনরাঙা রঙ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ শহরের ব্যস্ত রাস্তাঘাটে এখন ছড়িয়ে পড়েছে কৃষ্ণচূড়ার আগুনরাঙা রঙ। শহরের বিভিন্ন সড়ক, বিশেষ করে কালেক্টর চত্বর, সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট এলাকা, ক্রসবার-৩, এখন এক অনন্য প্রাকৃতিক শোভায় সেজে উঠেছে। 
    এই কৃষ্ণচূড়ার ফুলের মাধুর্যে রীতিমতো মোহিত হয়ে পড়েছেন পথচারীরা। গ্রীষ্মের দাবদাহের মধ্যেও প্রকৃতির এই রঙিন ছোঁয়ায় যেন কিছুটা প্রশান্তি খুঁজে পাচ্ছেন তারা।

    সকালে অফিসগামী বা বিকেলে হাঁটতে বের হওয়া মানুষেরা থমকে দাঁড়াচ্ছেন কৃষ্ণচূড়ার নিচে, কেউ ছবি তুলছেন, কেউ দাঁড়িয়ে প্রশংসা করছেন এই দৃশ্যের। অনেকে বলছেন, এই ব্যস্ত শহরের ভিড়েও কৃষ্ণচূড়ার মত প্রাকৃতিক সৌন্দর্য মনে শান্তি এনে দেয়।

    পথচারী কলেজছাত্রী রাফিয়া ইসলাম বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই। কিন্তু কৃষ্ণচূড়ার ফুল ফোটার পর পুরো পরিবেশটাই বদলে গেছে। মনটাই ভালো হয়ে যায়।

    একই মত প্রকাশ করেন মোটরসাইকেল চালক আরিফ হোসেন। তিনি বলেন, এই ফুলগুলো শুধু রাস্তার সৌন্দর্যই বাড়ায়নি, আমাদের শহরের চেহারাও বদলে দিয়েছে। শহর যেন এখন আরেকটু প্রাণবন্ত।

    এই প্রসঙ্গে সিরাজগঞ্জ বন বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা হলে মো. মতলুবুর রহমান বলেন, প্রতিবছর গ্রীষ্মকালে কৃষ্ণচূড়া ফুল ফোটে যা আমাদের শহরের প্রাকৃতিক ভারসাম্য এবং সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু পরিবেশবান্ধব নয়, বরং জনসচেতনতাও তৈরি করে। আমরা নাগরিকদের অনুরোধ করব এমন গাছের সংরক্ষণে সবাই যেন সচেতন থাকেন।

    তিনি আরো জানান, শহরের বিভিন্ন প্রান্তে আরো গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে, যাতে আগামী বছরগুলোতে এই দৃশ্য আরো বিস্তৃত হয়।

    শহরের প্রবীণ নাগরিক নুরুল ইসলাম বলেন, আগে এমন দৃশ্য কমই দেখা যেত। কিন্তু এখন চারদিকে ফুল ফোটে। মনে হয় শহর আবার বাঁচছে।

    ফুলের মৌসুম চলবে আরো কিছুদিন। এই সময়টা শহরের সৌন্দর্য উপভোগ করার মোক্ষম সুযোগ। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    সিরাজগঞ্জ কালেক্টর চত্বর এলাকায় ফুটে থাকা কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্যে বিমোহিত পথচারীরা


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন