রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নীলফামারীতে সেনা-পুলিশের অভিযান: বাড়ি থেকে গাঁজা গাছ জব্দ

    নীলফামারীতে সেনা-পুলিশের অভিযান: বাড়ি থেকে গাঁজা গাছ জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারী সদর উপজেলার ৫নং টুপামারী ইউনিয়নের ২নং ওয়ার্ড সুখধণ গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বাড়ি থেকে দুটি গাঁজার গাছ জব্দ করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাত বারোটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

    গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর জোবায়েরের নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে রনজিৎ দাস নামের এক ব্যক্তির বসতভিটা থেকে গাঁজার গাছ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গাছের উচ্চতা ছিল ১০ ফুটেরও বেশি, অপরটি ছোট আকৃতির ছিল, যা লাগানো ছিল টয়লেটের পাশে। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতিতে স্থানীয়দের সহায়তায় গাছ দুটি জব্দ করে সদর থানা পুলিশ।

    তবে বাড়ির মালিক রনজিৎ দাস দাবি করেন, তিনি জানেন না গাছ দুটি গাঁজার। তার ভাষ্য, এই গাছগুলো আগুন জ্বালানোর কাজে লাগানোর জন্য লাগিয়েছিলাম। আমি জানি না এগুলো কী গাছ।

    এ বিষয়ে নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ রায় জানান, অভিযুক্ত ব্যক্তি গাছের মালিকানা অস্বীকার করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    বসতভিটায় গাঁজার গাছ দেখে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকার ইউপি সদস্য ও প্রতিবেশীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ