বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • কুড়িগ্রামে গণ অধিকার পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত

    কুড়িগ্রামে গণ অধিকার পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামে উলিপুরে গণ অধিকার পরিষদের ঈদ পূর্নমিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।কর্মী সভায় বিভিন্ন ওয়ার্ডের শতশত সমর্থক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
    গত কাল  বুড়া-বুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এড এস এম নুরে এরশাদ সিদ্দিকী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. সাজ্জাদ হোসেন পলাশ, সভাপতি, গণঅধিকার পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখা,সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, উলিপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আবু তানভীর সুমন, সাধারন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মুন্সী, মুহাঃ খাদেমুল ইসলাম আকাশ, সভাপতি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখাসহ প্রমুখ।

    কর্মীসভায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এড এস এম নুরে এরশাদ সিদ্দিকী বলেন, সমাজ রাষ্ট্রের উন্নয়ন করতে হলে এমপি মন্ত্রী হওয়ার প্রয়োজন পড়ে না,সৎ মনোভাব ও মানুষের ভালোবাসা পেলে সেটা সম্ভব। আশা করছি কুড়িগ্রামের মানুষ সঠিক মানুষকে খুঁজে নেবে।আমি আপনাদের পাশে ছিলাম আছি ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ।

    কর্মীসভাটিতে  সভাপতিত্ব করেন মোঃ আশরাফুল ইসলাম সরদার, আহ্বায়ক, গণঅধিকার পরিষদ, বুড়াবুড়ী ইউনিয়ন শাখা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন