রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পঞ্চগড়ের বোদায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতায় প্রশিক্ষণ কর্মশালা

    পঞ্চগড়ের বোদায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতায় প্রশিক্ষণ কর্মশালা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর্থসামাজিক উন্নয়ন দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র  ঋণের  গুরুত্ব অপরিসীম।  ক্ষুদ্রঋণের যথাযথ ব্যবহার ও সঞ্চয়ে দারিদ্রতা দূরীকরণে এবং গ্রামীণ মানুষের অর্থনীতি চাঙ্গা করতে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নে ঋণ সংশ্লিষ্ট সমিতির প্রতিনিধিদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা বুধবার  পঞ্চগড়ের বোদা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। 

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির প্রশিক্ষণের উদ্বোধন করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির   আহমেদ সরকারি নীতিমালার আওতায় সমাজসেবা বিভাগের ঋণ প্রদান কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। 

    শাহরিয়ার নজির বলেন,  গ্রামীণ মানুষের  আর্ত  কর্মসংস্থান, জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে ক্ষুদ্র ঋণ বিশেষ ভূমিকা রেখে চলেছে। এই  ঋণের  যথাযথ ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র ও হস্তশিল্পের বিকাশ, গবাদি পশু পালন এবং ব্যবসার প্রসার ঘটিয়ে নিজেকে স্বাবলম্বী ও দেশের অর্থনীতির বিকাশ সাধনে এগিয়ে আসতে হবে। 
    প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার  ইউনিয়নের সমাজসেবা বিভাগের অধীনে গঠিত ৩০ টি সমিতির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।। 

    ইতিমধ্যেই সমাজসেবা বিভাগ উপজেলায় প্রায় ২ কোটি টাকার ঋণ বিতরণ করেছপ। এই ঋণ গ্রহণ করে অনেক পরিবার সচ্ছলতার পথে এগিয়ে চলেছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ