রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • টানা বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা, সমুদ্রে ৩ নম্বর সংকেত বহাল

    টানা বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা, সমুদ্রে ৩ নম্বর সংকেত বহাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌসুমী বায়ু দেশের দক্ষিনাঞ্চলে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্র স্বাভাবিকের চেয়ে কিছুটা উত্তাল রয়েছে। মাছধরা ট্রলার গুলোকে নিরাপদে আশ্রয় নিতে  বলা হয়েছে।

    গত কয়েকদিনের মৌসুমি বায়ুর এর প্রভাবে পটুয়াখালীর  জেলার বিভিন্ন উপজেলায় থেম থেমে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সকাল নয়টা থেকে গতকাল বুধবার সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বলে জানিয়েছে পটুয়াখালী  আবহাওয়া অফিস। 

    গত দুই দিনের বৃষ্টিতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবিরা। এদিকে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির কারনে দুশ্চিন্তায় পড়েছেন মৌসুমী সবজি চাষীরা। বৃষ্টির সঙ্গে বজ্রবৃষ্টি এবং বিদ্যুৎ চমকানো আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    কলাপাড়া রাডার ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ জব্বার শরীফ বলেন পায়রা বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে সমুদ্র কিছুটা উত্তর রয়েছে মাছ ধরার ট্রলার গুলোকে নিরাপদে এসে  আশ্রয় নিতে বলা হয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন