বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • মরণব্যাধির সঙ্গে লড়ছেন সাইফুল, বাঁচতে চান দেশবাসীর সহায়তায়"

    মরণব্যাধির সঙ্গে লড়ছেন সাইফুল, বাঁচতে চান দেশবাসীর সহায়তায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সমাজে ঘটে যাওয়া নানা অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও জনতাকে সচেতন করতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যেতেন এক ডানপিটে তরুন। এইতো কয়েক মাস আগে শান্তির বার্তা নিয়ে কুমিল্লায় ছুটে আসেন।"তুচ্ছ ঘটনায় হানাহানি ও খুনোখুনি নয়, আসুন মানুষকে ভালোবাসি" এমন লেখা সংবলিত ফ্যাস্টুন নিয়ে মাথা-হাতে ব্যান্ডেজ লাগিয়ে কুমিল্লা টাউন হলের সামনে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ ও সচেতনতার বার্তা দিয়েছেন। যা ব্যাপক প্রশংসার জন্ম দেয়।

    কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও সন্তানদেরকে কিভাবে কিশোর অপরাধ থেকে দূরে রাখা যায় সেজন্য সচেতনতার বার্তা নিয়ে গত রোজার মাসে সিরাজগঞ্জ শহরে এসে প্রচারণা চালান এই যুবক।  শুধু তাই নয়, মাদক, দুর্নীতি, কুসংস্কার, গুজব ও প্রশ্নফাঁসের বিরুদ্ধে নানা সময়ে দেশের নানা প্রান্তে গিয়ে নানান রকমের প্রতিবাদ ও জনসচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেন এই তরুন।

    নিজ বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অচলাবস্থা নিরসনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান করা সহ ঢাকায় একক মানববন্ধনও করেন।  প্রাকৃতিক দূর্যোগ ও করোনা কালীন সময় সহ নানা সময়ে ছিন্নমূল মানুষদের সাহায্যেও নিজেকে বিলিয়ে দিয়েছেন। 

    বলছি পঞ্চগড়ের তরুন সমাজকর্মী সাইফুল ইসলামের কথা। যে কি না গত ৪ মাস ধরে মস্তিষ্কের রোগে ভুগছেন। দিনাজপুরে নিউরোলজি বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিয়ে কোন ফল না পাওয়ায় ঢাকায় বেশ কয়েকজন খ্যাতনামা নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েও হতাশ হোন সাইফুল। রোগ থেকে মুক্তি হওয়ার পরিবর্তে নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছেন। 

    এরমধ্যেই তার শরীরে দেখা দিয়েছে নতুন সমস্যা। সাইফুলের বাম হাত ও বাম পা অবশ হয়ে যাচ্ছে। নিজে থেকে এখন আর হাটতে পারছেন না। হাঁটাচলা, গোসল খাওয়া দাওয়া সহ প্রয়োজনীয় সব কাজকর্ম করতে নিতে হচ্ছে অন্যজনের সহায়তা। তার বর্তমান ব্যাথা ও অবশভাব শরীরের ডান অংশেও ছড়িয়ে পড়েছে। 
    ঢাকায় বিশেষায়িত হাসপাতালে নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে  চিকিৎসা নিয়েও সুস্থ না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সাইফুলের পরিবার। চিকিৎসকদের ধারণা সাইফুল মস্তিষ্কের বিরল এমএস রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

    এই অবস্থায় সাইফুলের আরও উন্নত চিকিৎসা দরকার বলে জানিয়েছেন চিকিৎসক। এই জন্য দ্রুত তাকে উন্নত দেশে বা সিঙ্গাপুর নিউরোসায়েন্সেস হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসা নেবার পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকার দরকার।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন