বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • পঞ্চগড়ে ফার্মেসির আড়ালে ট্যাপেন্টাডল বিক্রি: সেনাবাহিনীর অভিযানে ৮,৪০০ পিস উদ্ধার, আটক ১

    পঞ্চগড়ে ফার্মেসির আড়ালে ট্যাপেন্টাডল বিক্রি: সেনাবাহিনীর অভিযানে ৮,৪০০ পিস উদ্ধার, আটক ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ইব্রাহিম আলী (৪৮) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। 

    গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।

    সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয়ের নেতৃত্বে পঞ্চগড় সদরের ব্যারিস্টার বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইব্রাহিমকে ভাই বোন ফার্মেসি নামের তার নিজস্ব প্রতিষ্ঠান থেকে আটক করা হয়। পরে তাকে সাথে নিয়ে পূর্ব মোলানিপাড়া এলাকায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির ছাদের উপর রাখা দুটি ব্যাগ থেকে ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়। 

    এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সদস্যদের খবর দিয়ে জব্দকৃত ট্যাবলেট সহ ইব্রাহিমকে প্রথমে পঞ্চগড় আর্মি ক্যাম্পে নেয়া হয়। পরে সেখান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা। দীর্ঘদিন ধরে ফার্মেসির পাশাপাশি মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন তিনি বলে জানা গেছে।

    জানা গেছে, জব্দকৃত নেশা জাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটের মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। একই সময় ১ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।আটক ইব্রাহিম আলীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

    এ সময় পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয় বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত আছে। এরই প্রেক্ষিতে আমরা মৌলানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় ৮ হাজার ৪০০ পিস ট্যাপেন্ডাডল সহ একজনকে আটক করি। মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    পঞ্চগড় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, মাদকসহ আটক ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন