রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সৈয়দপুরে যৌথবাহিনীর অভিযানে ভিসা প্রতারক আটক

    সৈয়দপুরে যৌথবাহিনীর অভিযানে ভিসা প্রতারক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সৈয়দপুরে যৌথ বাহিনীর অভিযানে একজন থাই লটারী ও ভিসা প্রতারক আটক। মঙ্গলবার (১৭ জুন) রাত ২ টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী হাজীপাড়ায় মৃত মোনাফ আলী সরকারের (মোনাফ ডাকাত) বাড়িতে এই অভিযান চালানো হয়। 

    গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানকালে সেখান থেকে কৌশলে মোনাফ আলী সরকারের ছেলে মাহামুদ হাসান রকি (২৬) পালিয়ে যায়। তার সহযোগী সোহেল রানা (২৫) নামে একজনকে আটক করা হয়।

    সেনাবাহিনী তল্লাশি চালিয়ে ওই রুম থেকে ২ টি বড় সাইজের ছোড়া, ২ টি চাকু, সেনাবাহিনীর পোষাক তৈরীর আনুমানিক ১০ গজ কাপড়, একটি এসার ল্যাপটপ, ১৩ টি এন্ড্রয়েড ও ৪ টি বাটন মোবাইল ফোনসেট, ১০ টি সীম, মাহমুদ হাসান রকির সহ ২ টি পাসপোর্ট এবং শুধু স্বাক্ষর কৃত ২ টি ১০০ টাকা ও ৭ টি ৫০ টাকা মূল্যের ফাঁকা নন জুডিশিয়াল স্টাম্প উদ্ধার করা হয়েছে। 

    লাইসেন্স বিহীন কালো রংয়ের সুজুকি আর ওয়ান ফাইভ মোটর সাইকেলও জব্দ করা হয়েছে। আটক সোহেল রানা নীলফামারী সদর উপজেলার সোনারায় সংগলশী ইউনিয়নের বেড়াকুটি গ্রামের মাঝাপাড়ার আখতারুজ্জামান বাবুর ছেলে। 

    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, সেনাবাহিনী গত রাতে একজনকে আটক করে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ