রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নীলফামারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ৩

    নীলফামারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারী সদর উপজেলার নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

    রবিবার (১৫ জুন) বেলা ৩টা ৪০ মিনিটে সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আজিজুল ইসলাম (২৫), সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বড়াঘরিয়া এলাকার মৃত সোবহান আলীর ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুরগামী একটি মোটরসাইকেল ও নীলফামারী থেকে আসা একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী আজিজুল ইসলাম নিহত হন। এ ঘটনায় আহত তিনজনকে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাইদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ