বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • কুড়িগ্রামে কন্যাসন্তান জন্মের পর: শ্বশুরবাড়িতে মিষ্টির বদলে মাটি-ইট পাঠালো জামাই

    কুড়িগ্রামে কন্যাসন্তান জন্মের পর: শ্বশুরবাড়িতে মিষ্টির বদলে মাটি-ইট পাঠালো জামাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কন্যাসন্তানের জন্মের পর শ্বশুরবাড়িতে মিষ্টির বদলে ইট ও মাটির গুঁড়ো পাঠানোর অভিযোগ উঠেছে এক জামাইয়ের বিরুদ্ধে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বড় ধনতোলা গ্রামে এই ঘটনা ঘটলে রোববার (১৫ জুন) গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের কাজাইকাটা গ্রামের আফতার আলীর মেয়ে আছমা খাতুনের সঙ্গে এক বছর আগে বিয়ে হয় বড় ধনতোলার সাহেব আলী ওরফে সব্দুল হকের ছেলে মোকছেদুল ইসলামের। সম্প্রতি আছমা কন্যাসন্তানের জন্ম দেন। ১১ জুন (বুধবার) সকালে মোকছেদুল ইসলাম শ্বশুরবাড়িতে গিয়ে তার শাশুড়ির হাতে একটি মিষ্টির কার্টন তুলে দেন। কিন্তু সেটি খুলে দেখা যায়, কার্টনের ভেতরে মিষ্টির বদলে রয়েছে মাটি ও ইটের গুঁড়ো। এতে স্তম্ভিত হয়ে পড়ে আছমার পরিবার।আছমা খাতুন অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই স্বামী বিভিন্ন সময় আমাকে নির্যাতন করতেন, টাকার জন্য চাপ দিতেন। গর্ভধারণের পর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। তিনি বারবার বলতেন, ছেলে হলে সুখ পাব, মেয়ে হলে দুঃখ। এখন মেয়ে হয়েছে বলে এভাবে অপমান করলেন।”

    তবে অভিযোগ অস্বীকার করেছেন মোকছেদুল ইসলাম। তিনি বলেন, “আমি এক কেজি মিষ্টি ও মেয়ের জন্য কিছু কাপড় নিয়ে গিয়েছিলাম। তারা যা বলছে, সব মিথ্যা। আমাকে হেয় করতে পরিকল্পিতভাবে সাজানো হয়েছে।”এ বিষয়ে দাঁতভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাঈদ সাংবাদিকদের বলেন, “ঘটনাটি সরাসরি না দেখলেও স্থানীয়দের মাধ্যমে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

    এ ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। তারা এটিকে নারীর প্রতি অবমাননা ও পারিবারিক সহিংসতার একটি জঘন্য উদাহরণ হিসেবে দেখছেন।বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি পারিবারিক ঘটনা নয়, বরং কন্যাসন্তান জন্মকে ঘিরে সমাজে প্রচলিত পশ্চাৎপদ মানসিকতার প্রতিফলন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন