রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • কটিয়াদীতে মহিলা মাদক ব্যবসায়ী থানা হেফাজতে মৃত্যু 

    কটিয়াদীতে মহিলা মাদক ব্যবসায়ী থানা হেফাজতে মৃত্যু 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কটিয়াদীতে যৌথবাহিনীর অভিযানে আটক ফিরোজা খাতুন (৫০) নামে এক মাদক ব্যবসায়ী থানা হেফাজতে  মৃত্যু হয়েছে। মৃত ফিরোজা খাতুন কটিয়াদী পৌরসভার দড়ি চরিয়াকোনা মহল্লার মাদক ব্যবসায়ী স্বপন মিয়ার স্ত্রী। 

    কটিযাদী  মডেল থানার তদন্ত কর্মকর্তা হাবিবুল্লাহ খান জানান,   ১২ জুন  বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম কটিয়াদী থানা থেকে কয়েকজন   পুলিশ সদস্য নিয়ে মাদক ব্যবসায়ী  স্বপনের বাড়িতে অভিযান চালায়। এ সময় স্বপন পালিয়ে গেলেও তার স্ত্রী ফিরোজাকে ১১ পিস ইয়াবা, ২২ পুড়িয়া গাঁজা ও নগদ ৩২ হাজার ৬ শত ৬৪ টাকাসহ আটক করে  কটিয়াদী থানায় আনা হয়। থানা হেফাজতে থাকা অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে ফিরোজা খাতুন অসুস্থতা বোধ করলে চিকিৎসার জন্য দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

     ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।   এ ব্যাপারে এসআই ছাইদুল ইসলাম বাদী হয়ে  কটিয়াদী থানায় একটি মামলা রজ্জু করেন । মামলা নং ০৯ তাং১৩/০৬/২০২৫ইং। 

    এলাকাবাসী জানায় তারা  (স্বামী-স্ত্রী) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন