রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • আবারো সীমান্তে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ

    আবারো সীমান্তে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক নারী, শিশুসহ আবারও ৭ জনকে ঠেলে পাঠিয়েছে বাংলাদেশে। শুক্রবার (১৩ জুন) পঞ্চগড় সদরের গোলাবাড়ি সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা।

    এ সময় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অমরখানা বিওপি ক্যাম্পের টহল দল তাদের আটক করে। তাদের মধ্যে তিন নারী, দুই পুরুষ ও দুই শিশু রয়েছে। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী তারা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরলি ইউনিয়নের জামরিল ডাঙ্গা গ্রামের আফসার শেখের ছেলে আরিফুল শেখ (৩১), তার বড় ছেলে ইমরান শেখ (১১), ছোট ছেলে রায়হান শেখ (৭), উপজেলার একই এলাকার মজিবুর রহমান মোল্লার মেয়ে রহিমা বেগম (৩০), সিদ্দিক মোল্লর মেয়ে খাদিজা বেগম (৩৬), উপজেলার বিস্টুপুর এলাকার আইনাল বিশ্বাসের ছেলে আল মামুন বিশ্বাস (৩০), যশোর জেলার অভয়নগর উপজেলার জয়েরা এলাকার তাহাজ্জুত খানের মেয়ে নাজমিন আক্তার (৪০)।

    বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক হিসাবে দাবি করে জানায় বাংলাদেশের নড়াইল ও যশোর এলাকায় তাদের বাড়ি। কাজের সন্ধ্যানে তারা অবৈধভাবে ভারত গিয়েছিল। সেখানে ধরা পড়ার পর তিন মাস জেল খাটে। এরপর বিএসএফ তাদের তারাকাটাবেড়া দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়।

    পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, আটকদের সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হেফাজতে রাখা হবে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    নীলফামারী ব্যাটালিয়ান ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ বদরুদ্দোজা সাংবাদিকদের বলেন, আমাদের টহল দল সীমান্ত এলাকা থেকে ভারত থেকে পুশ-ইন করা সাতজনকে আটক করেছে। তারা ভারতে বিভিন্ন কাজ করে আসছিলেন। গত তিনমাস আগে তাদের ভারতীয় পুলিশ
    আটক করে জেলহাজতে রাখে। পরে তাদের পঞ্চগড় সীমান্তে এনে শুক্রবার ভোরে বাংলাদেশে পুশ-ইন করে। তিনি আরও জানান, পুশ-ইনে বিএসএফ সীমান্ত আইন না মানায় বিজিবির পক্ষে থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ