রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • নেত্রকোনায় রিভলবারসহ যুবক গ্রেপ্তার

    নেত্রকোনায় রিভলবারসহ যুবক গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশরপাশা ট্রলারঘাট থেকে দেশীয় রিভলবারসহ এক যুবককে যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

    বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর শুক্রবার দুপুরের দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার যুবকের নাম আওলাদ হোসেন (২৬)। সে রংছাতি ইউনিয়নের রাজাপুর গ্রামের করিম উদ্দিনের ছেলে। বিশরপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত
    করেছেন।

    এসআই মোঃ শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে অভিযান পরিচালনা করে বিশরপাশা ট্রলার ঘাট এলাকা থেকে রিভলবারটিসহ আৗলাদ গ্রেপ্তার করা হয়। রিভলবারটি খোলা অবস্থায় ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আওলাদ হোসেন কলমাকান্দা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের শ্যালক। আব্দুল মান্নান পলাতক রয়েছেন।

    কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। আওলাদ হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন