রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • নেত্রকোনায় জেলা আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

    নেত্রকোনায় জেলা আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির কর্মসূচিতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতা সৃষ্টির অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন (ভিপি লিটন) ও জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

    শুক্রবার সকালে জেলা শহরের পশ্চিম চকপাড়া গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ওই ৩৩ জন ছাড়াও অজ্ঞাত আরও ১০০-১২০ জন আসামীর কথা উল্লেখ করা হয়েছে। মামলার পরপরই শ্রমিক নেতা সাইফুল ইসলামকে তার ইসলামপুর এলাকার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বিশেষ ক্ষমতা আইনের ধারায় দায়ের করা মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০২৩ সালের ৩০ মে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ
    বার্ষিকী উপলক্ষে জেলা শহরের ছোটবাজারে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা চলাকালে শামছুর রহমান লিটন ও সাইফুল ইসলামের নেতৃত্বে অন্যান্য আসামীরা হামলা, রাস্তায় টায়ার জেলে আগুন ধরিয়ে দেয়াসহ যানবাহন ভাংচুর ও ত্রাস সৃষ্টি করেন। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ মামলা রজু ও শ্রমিক নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। মামলায় অভিযুক্ত আসামীরা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।

    জানা গেছে, আগামী ২০ জুন জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবারও সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন