রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • নেত্রকোনায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িঘরে হামলা, নিহত ১, আহত ৮

    নেত্রকোনায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িঘরে হামলা, নিহত ১, আহত ৮
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ধনাচাপুর গ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করার জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত এবং কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তির নাম আনিসুর রহমান (৪৩)। তিনি ওই গ্রামের মৃত চান মিয়া ফকিরের ছেলে। রাত সোয়া ৮টার দিকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। আর গুরুতর আহত সাইদুল ইসলাম (৪৫), হাবিবুর রহমান (৩২), আনিছুর রহমান (৪৩), সম্রাজ (৫৫) ও খোদেজা বেগমকে (৩২) ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    আহতরা জানান, মঙ্গলবার সন্ধ্যার আগে ধনাচাপুর গ্রামের সাইদুল ইসলামের বাড়ির কিছু মেয়েছেলে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই এলাকার আমিন, সজিম, নাইম, সাইম, কালাম, সালাম, জাহিমসহ ২০-২৫ জন উশৃংখল যুবক ওই নারীদের সামনে অশ্লীল গান গেয়ে ইভটিজিং করতে থাকে। তখন ওই নারীরাসহ বাড়ির লোকজন প্রতিবাদ করেন এবং যুবকদের সরে যেতে বলেন।

    এর জেরে কিছুক্ষণ পরে সিদ্দিক মিয়ার নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাইদুল ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা ঘরবাড়ি ভাঙচুর করে এবং পরিবারের নারী-পুরুষ সদস্যদের মারধর করে।

    কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ঘটনার পর থেকে এলাকাটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন