শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • নেত্রকোনায় সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশ ইন করল বিএসএফ

    নেত্রকোনায় সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশ ইন করল বিএসএফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ৩২ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন করিয়েছে) ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

    মঙ্গলবার (৩ জুন) রাত তিনটার দিকে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। পরে সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ-এর (বিজিবি) সদস্যরা তাদের আটক করে। বুধবার বিকেলে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। 


    দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। আটক ৩২ জনের মধ্যে ২১ জন নারী, ৮ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছেন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তাদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, ও টাঙ্গাইল জেলায়।  


    বিজেবি সূত্রে জানা গেছে, বিজয়পুর বিওপির পিলার নং ১১৪৮/৬ এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানো ৩২ জনকে মঙ্গলবার গভীর রাতে আটক করে বিজিবি। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। কেউ দুইমাস আগে, আবার কেউ অন্তত ১০ বছর আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বুধবার বিকাল ৩টার দিকে বলেন, ‘কিছুক্ষণ আগে বিজিবি ওই ৩২ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

    এর আগে মঙ্গলবার দুপুরে বিএসএফ সদস্যরা ভারতে আটক হওয়া আরও তিন বাংলাদেশীকে একই সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে। ওই তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ