রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ঠাকুরগাঁওয়ে পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল দশা

    ঠাকুরগাঁওয়ে পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল দশা
    ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকৌশলী মাবুদ হোসেন বলেন, কর্ণফুলী বাজার থেকে কমলাডাঙ্গা সড়কের টেন্ডার হয়েছে। কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।         
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁওয়ে পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।

    সদরের কর্ণফুলী বাজার হয়ে কমলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। ওই রাস্তা মেরামতের দাবিতে বছর খানেক আগে এলজিইডি অফিসে জানালেও অবশ্য রাস্তার হাল ফেরেনি।

    খানাখন্দে ভরা এবড়ো থেবড়ো রাস্তা। তবে, মাটির নয়, পিচের পাকা রাস্তার এ হাল। রাস্তা জুড়ে অসংখ্য ছোটবড় গর্তে পথ চলা দায়। বর্ষায় গর্তে পানি জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়েছে। জমা পানি ডিঙিয়ে রাস্তা পারাপার করা গেলেও গাড়ি চলাচল রীতিমতো কষ্টকর। 

    অপরদিকে রুহিয়া মনুর মিল থেকে রাজাগাঁও ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ এ রাস্তার অবস্থা অনেক দিন ধরে খারাপ। বহু জায়গায় পিচ, বোল্ডার উঠে গিয়ে মোরাম বেরিয়ে পড়েছে। আর একটু বৃষ্টি হলেই সব গর্ত জলে টইটইম্বুর। সরু রাস্তায় যান চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে গাড়িচালকদের কাছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।

    স্থানীয় একজন বলেন, প্রায় পাঁচ বছর ধরে ওই রাস্তা একটু একটু করে ভাঙছে। কিন্তু প্রশাসন রাস্তা মেরামতের ব্যাপারে উদাসীন।

    কর্ণফুলী থেকে কমলাডাঙ্গা ও মনুর মিল থেকে রাজাগাঁও ইউনিয়ন পরিষদ পর্যন্ত আশপাশের প্রায় ১৫-২০টি গ্রামের ১০ হাজারের বেশি মানুষ প্রতিদিন নানা প্রয়োজনে এ রাস্তা দিয়ে যাতায়াত করে। 

    ঘনিবৃষ্টপুর গ্রামের এক বাসিন্দা বলেন, “রাস্তার এ বেহাল দশা দেখে এলাকার প্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েদের বিয়ের সম্বন্ধ আসতে চায় না। এক বছর এক দুই বছর না কমপক্ষে পাঁচ থেকে সাত বছর ধরে রাস্তা দুটির করুণ দশা। তবু রাস্তা সংস্কারে হুঁশ নেয় প্রশাসনের।”

    রাজাগাঁও ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের বাসিন্দা, রুহিয়া কলেজের ছাত্রী মাধবী রানী রায়, আসাননগর গ্রামের কলেজ ছাত্রী লিপি আক্তারের ক্ষোভ, “রাস্তার অবস্থা বেহাল, কলেজে পড়তে যেতে ভীষণ অসুবিধা হচ্ছে। পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    চরম সমস্যার মধ্যে আমাদের যাতায়াত করতে হচ্ছে। ব্যাটারি চালিত অটো ও ভ্যান চালকদের ক্ষোভ, রাস্তা খারাপের জন্য প্রায় গাড়ির যন্ত্রাংশ ভাঙছে। 

    বাদিয়া মার্কেট এলাকার আটো চালক দবিরুল ইসলাম বলেন, ১০০ টাকার ভাড়া মারতে যদি ৫০০ টাকা ভর্তুকি দিতে হয়।  সেজন্য ওই রাস্তায় কেউই আটো চালাতে ইচ্ছুক নয়। আমি অটো বিক্রি করে দিয়েছি এখন চাল মিলে কাজ করি।

    কর্ণফুলী বাজারের কাঁচামাল ব্যবসায়ী মকবুল হোসেন বলেন, রাজাগাঁও ইউনিয়ন ঠাকুরগাঁওয়ের মধ্যে সবজি উৎপাদনের শীর্ষে, যাতায়াতের দুটি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে গেছে। কোনো গাড়ি যেতে চায় না। 

    সমাজসেবক আব্দুল মালেক মানিক বলেন, রাস্তার পিচ, বোল্ডার উঠে গেছে। রাস্তা মেরামতের প্রয়োজন।

    ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকৌশলী মাবুদ হোসেন বলেন, কর্ণফুলী বাজার থেকে কমলাডাঙ্গা সড়কের টেন্ডার হয়েছে। কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।         


    আপেল মাহমুদ, রুহিয়া (ঠাকুরগাঁও)
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ