বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ফুলবাড়ীতে কোরাবনীতে চাহিদার তুলনায় গবাদি পশু বেশী প্রস্তুত

    ফুলবাড়ীতে কোরাবনীতে চাহিদার তুলনায় গবাদি পশু বেশী প্রস্তুত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় চাহিদার চেয়ে ৩ হাজার ১৮৫টি পশু বেশী রয়েছে। বিগত বছরের তুলনায় দাম কিছুটা কম। এখনও পুুরোদমে পাইকারী ব্যবসায়ীরা বাজারে না আসায় পশুর বাজার জমে উঠছে না। চাহিদার অতিরিক্ত পশুগুলো দেশের বিভিন্ন স্থানের চাতিদা পূরণে রপ্তানি করা হবে।


    উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, এ বছর উপজেলার চাহিদা ১২ হাজার ৬১৩টি হলেও; প্রস্তুত করা হয়েছে ১৫ হাজার ৭৯৮টি পশু অতিরিক্ত ৩ হাজার ১৮৫টি। এসব পশুর মধ্যে রয়েছে ৬ হাজার ৬৪৫টি গরু, ৭ হাজার ৭০৫টি ছাগল এবং ১ হাজার ৪৪৮টি ভেড়া। গরুর মধ্যে ৪ হাজার ৯টি ষাঁড়, ৪৯৫টি বলদ এবং ২ হাজার ১৪১টি গাভি রয়েছে। খামারিরা বলছেন, দেশি জাতের পশুতেই এবার বেশি জোর দেওয়া হয়েছে। বর্তমানে উপজেলায় ৭০৮ টি গবাদিপশুর খামার রয়েছে। এরমধ্যে নিবন্ধিত ৪১ টি এবং অনিবন্ধিত ৬৬৭টি রয়েছে। কৃষকদের উদ্যোগে গড়ে ওঠা এসব খামারে পশু মোটাতাজা করা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস, খৈল, ব্র্যান্ড, ধানের কুঁড়া ও ভুট্টা দিয়ে। তবে পশুখাদ্যের দাম বাড়ায় খরচও বেড়েছে বলে জানান খামারিরা।

    শেষ সময়ে ভালো লাভের আশায় ব্যস্ত খামারীরা। খুব যত্ন সহকারে গবাদি পশুর দেখভাল করছেন তারা। ইতোমধ্যে খামারীরা বাজারে পশু তুলতে শুরু করেছেন।
    উপজেলার পৌরসভার পশুরহাট, আমডুঙ্গি পশুরহাট, মেলাবাড়ী পশুরহাট, আটপুকুর পশুরহাট ও বারাইহাট পশুরহাটের গরু দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানী হয়। ওই অঞ্চলগুলোর পাইকারী ব্যবসায়ীরা ফুলবাড়ী উপজেলার গরুর হাটগুলো থেকে পশু ক্রয় করেন।

    পৌরশহরের স্বজনপুকুর এলাকার আমিন এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো. রুহুল আমিন বলেন, ঈদুল আযহাকে সামনে রেখে ফার্মে ১৯০টি গরু ও দুইটি মহিষ লালন-পালন করা হচ্ছে। খামারে দেশি গরুর পাশাপাশি ব্রাহামা, শাহিওয়াল, নেপালি, হরিয়ানা ও উন্নত জাতের গরু রয়েছে। এবার ছোট আকৃতির গরুর চাহিদা বেশি হওয়ায় ক্রেতাদের চাহিদানুয়ায়ী গরু প্রস্তুত করা হচ্ছে। গরু হাটে তোলা হবে না। ফার্মে রেখেই বিক্রি করা হবে। অনেক ব্যবসায়ী যোগাযোগ করছেন। তবে ইতোমধ্যে ফার্ম থেকেই ২৩ টি গরু বিক্রি হয়ে গেছে। ফার্মে দেশি গরুর সংখ্যাই বেশি। ফার্মের গরুর দাম আকার ও প্রকার ভেদে ৬০ হাজার থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ধরা হয়েছে।

    উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান বলেন, আসন্ন কোরবানীর পশুগুলো যাতে স্বাস্থ্যসম্মতভাবে মোটাতাজাকরণসহ বাজারজাত করা যায়, সেজন্য খামারীদেরকে প্রাণিসম্পদ দপ্তর থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

    বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার জানান, সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি’র নজরদারি জোরদার করা হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন