রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • কিশোরগঞ্জে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    কিশোরগঞ্জে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যার পর সদর উপজেলার মারিয়া ইউনিয়নে উত্তর মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 


    নিহতরা হলো কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর মোল্লাপাড়া গ্রামের মমিন মিয়ার পুত্র ওবায়দুল্লাহ (৪) ও পাকুন্দিয়া উপজেলার সুখিয়া গ্রামের মকবুল হোসেনের পুত্র ফাহাদ হোসেন (৫)। তারা মামাতো-ফুফাতো ভাই। 

    নিহতের স্বজনরা জাান, বিকালে ফাহাদ ও ওবায়দুল্লাহ বাড়ীর উঠানে খেলছিল। সবার চোখ ফাকি দিয়ে কোন একসময় বাড়ীর পার্শ্বে নির্মাণাধীন ভবনের গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। বাড়ীর লোকজন অনেক খোঁজাখুজির পর সন্ধ্যায় গর্তে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ওবায়দুল্লাহ ও ফাহাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

    কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন