বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • রংপুরে উদ্ভূত পরিস্থিতিতে বৈছাআ ও বিএনপির দুঃখপ্রকাশ

    রংপুরে উদ্ভূত পরিস্থিতিতে বৈছাআ ও বিএনপির দুঃখপ্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিকে ‘অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর’ বলে মন্তব্য করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)। এ ঘটনায় দলের দুই কর্মী জড়িত থাকার বিষয়টি স্বীকার করে দুঃখপ্রকাশ করেছে বিএনপি।

    রোববার (১ জুন) দিবাগত রাতে রংপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে বৈঠক শেষে দুই সংগঠনের নেতারা এসব কথা বলেন।

    এর আগে রাত ৯টার দিকে বৈঠকে অংশ নেন বিএনপির রংপুর মহানগর কমিটির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, বৈছাআর রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, সদস্য সচিব রহমত আলী, জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ, সদস্য সচিব জামিল আহমেদসহ ১৫-২০ জন সদস্য।

    বৈঠক শেষে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সাংবাদিকদের বলেন, আমরা আনন্দিত যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির প্রতিনিধিরা স্বতঃপ্রণোদিত হয়ে এখানে এসেছেন। তাদের যেসব কর্মী আবেগে কিংবা অন্য কোনো কারণে আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন, তাদের চিহ্নিত করার সুযোগ দেওয়া হয়েছিল। তারা স্বেচ্ছায় এসেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে এমন কিছু আর করবেন না।

    তিনি আরও বলেন, আমরা আশা করি, তারা নিয়মের মধ্যে থেকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। কিন্তু কোনো ধরণের ভাঙচুর, জ্বালাও-পোড়াও বা মবের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এসব কর্মকাণ্ড রংপুরে তো নয়ই, দেশের কোথাও বরদাশত করা হবে না।”

    জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেলে সাথেও কথা বলা হবে বলে জানান তিনি। পাশাপাশি বৈছাআ নেতাদের প্রতি আহ্বান জানান, যদি জাতীয় পার্টির কেউ তাদের ওপর হামলা করে থাকে, তবে তার তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করতে।

    বিএনপির মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, রংপুরের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমাদের অঙ্গসংগঠনের দুইজন সদস্য ভুলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা ভুল বুঝেছে এবং অনুতপ্ত।

    বৈছাআর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন,২৯ মে আমাদের ডাকে একটি বিক্ষোভ মিছিল হয়েছিল। সেই মিছিলে জাতীয় পার্টির সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এরপর পাল্টাপাল্টি ধাওয়া হয়। অনেকেই আত্মরক্ষার্থে ইট ও গাছের ডাল হাতে নিয়েছিলেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

    তিনি আরও বলেন,আমরা আমাদের অবস্থান থেকে নিশ্চিত করেছি, এই পরিস্থিতি যেন আর না ঘটে। তবে কেউ যদি রংপুরকে অস্থিতিশীল করতে চায়, তাহলে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে সঙ্গে নিয়ে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

    বৈছাআর জেলা আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, আমাদের মিছিলে হামলা হয়েছে। আত্মরক্ষায় কিছু ঘটনা ঘটেছে। আমরা সাংঘর্ষিক অবস্থানে ছিলাম না। সেনা কর্মকর্তাদের সব তথ্য-প্রমাণ দিয়েছি।

    তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানানোর সিঁড়ি হিসেবে জাতীয় পার্টি কাজ করছে। সাবেক মেয়র আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে প্রোগ্রাম করেছে। এখনো তারা আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই চলছে। এভাবে চলতে থাকলে জাতীয় পার্টির অবস্থাও আওয়ামী লীগের মতো হবে।

    উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রংপুর নগরীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবন ‘দ্য স্কাইভিউ’-তে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। জানালার কাচ ভাঙা হয় ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ঘটনার সময় জি এম কাদের বাসায় অবস্থান করছিলেন।

    এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ এনে জাতীয় পার্টি ও এনসিপির পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান।


    জহুরুল ইসলাম, রংপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন