রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ভালুকা বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি জনসাধারণের

    ভালুকা বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি জনসাধারণের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভালুকা বাসস্ট্যান্ড এলাকার গুরুত্বপূর্ণ ফুটওভার ব্রিজটির সিঁড়ির অবস্থা বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বহুদিন ধরেই এটি সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে।

    স্থানীয় পথচারী, দোকানদার ও স্কুলছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিঁড়ির ধাপে ধাপে ভাঙা, খসে পড়া অংশ ও রেলিংয়ের দুর্বল অবস্থা দিনের বেলায়ও বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে, কারণ তখন আলো স্বল্পতার কারণে সিঁড়ির খারাপ অংশগুলো চিহ্নিত করাও সম্ভব হয় না। এতে, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

    বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থী, বয়স্ক পথচারী এবং নারীদের জন্য এটি এক বিপদজনক পরিস্থিতি সৃষ্টি করছে। নিয়মিত যাতায়াতকারীরা আতঙ্কের মধ্যে এ ফুটওভার ব্রিজ পারাপার করছেন।

    স্থানীয় এক শিক্ষক জানায়, “বাচ্চাদের স্কুলে যাওয়া-আসার সময় আমরা সবসময় দুশ্চিন্তায় থাকি। যে কোনোদিন হয়তো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেয়া।”

    স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “এটি একটি ব্যস্ততম এলাকা। প্রতিদিন হাজার হাজার মানুষ এ ব্রিজ ব্যবহার করেন। কিন্তু এ দুর্বল কাঠামোতে আর কতোদিন?”

    ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ-এর দৃষ্টি আকর্ষণ করে জনসাধারণ দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। তারা চান, ফুটওভার ব্রিজটির জরুরি ভিত্তিতে মেরামত ও পুনর্নির্মাণ কাজ শুরু হোক, যাতে জননিরাপত্তা নিশ্চিত হয়।    


    সাজ্জাদুল আলম খান, ভালুকা প্রতিনিধি। 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন