রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • যৌথবাহিনী বিশেষ অভিযানে কু-খ্যাত মাদক সম্রাট ফারুক গ্রেফতার

    যৌথবাহিনী বিশেষ অভিযানে কু-খ্যাত মাদক সম্রাট ফারুক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ মে)রাতে পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম তারিক হোসেন খান মহোদয়ের দিক-নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল, নীলফামারী জনাব এ কে এম ওহিদুন্নবী এর তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল সহ সৈয়দপুর থানার অফিসার ফোর্স সহ অত্র থানা এলাকায় যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।

    অভিযানে সৈয়দপুর থানার কু-খ্যাত মাদক ব্যবসায়ী মাদক সম্রাট গ্রেফতারকৃত আসামী ১। মোঃ ফারুক (৪৫), পিতা-সোলেমান, মাতা-লাইলি বেগম, ২। মুক্তা (৩৬), পিতা-মনতাজ, মাতা-রেজিয়া, স্বামী-মোঃ ফারুক, উভয় সাং-হযরত খান লেন, কয়ানিজপাড়া, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী।

    রাত্রী ২৩.০৫ ঘটিকার সময় সৈয়দপুর থানাধীন কয়ানিজপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন গ্রেফতারকৃত আসামী মোঃ ফারুক ও মুক্তা এর বসতবাড়ীর ভিতরে তাহাদের নিজ শয়ন কক্ষের ভিতর হতে আসামী ফারুক ও নারী পুলিশের সহায়তায় আসামী মুক্তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার সময় আসামীদের কাজ থেকে ২০(বিশ) পিস ইয়াবা,৩৮৫ (তিনশত পঁচাশি) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৬৫,৭৯০/-(পয়ষট্রি হাজার সাতশত নব্বই) টাকা।মাদক পরিবহণের কাজে ব্যবহৃত রেজিঃ বিহীন 135 CC ১টি মোটর সাইকেল, ১ টি SAMSUNG A30s (এন্ড্রয়েড) মোবাইল ফোন উদ্ধার করে।

    সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন গ্রেফতারকৃত মাদক সম্রাট মোঃ ফারুক এর বিরুদ্ধে সৈয়দপুর থানার ০৩টি ও ঠাকুরগাঁও এর রানীশংকৈল থানায় একটি মামলা আসামী।

    সৈয়দপুর থানার মামলা নং-১৮, তাং-৩০/০৫/২০২৫খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক)/২৯ (ক)/৩৮ রুজু করা হয়। মামলায় আসামীদ্বয়কে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


    জেলা প্রতিনিধি, নীলফামারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ