রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • পঞ্চগড়ে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    পঞ্চগড়ে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
    পঞ্চগড়ে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে শহীদ রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

    পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে শুক্রবার (৩০ মে) সকাল ১১ টার দিকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    এতে, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে বিএনপি'র  কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক এ্যাড: আদম সুফি, মির্জা নাজমুল ইসলাম কাজল বক্তব্য রাখেন। আলোচনা সভায় জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    পরে দলীয় কার্যালয় চত্বরে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন বিএনপি'র  কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।


    আমির খসরু লাবলু, প্রতিনিধি,পঞ্চগড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ