রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭ দিনে গ্রেফতার ৩৯০, উদ্ধার অস্ত্র ও মাদক

    সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭ দিনে গ্রেফতার ৩৯০, উদ্ধার অস্ত্র ও মাদক
    আইএসপিআর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত সাতদিনে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে দেশজুড়ে ৩৯০ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল বোমা, মাদকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

    শুক্রবার (৩০ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২২ থেকে ২৮ মে পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এসব অভিযান পরিচালনা করে।

    গ্রেফতার ব্যক্তিদের মধ্যে হত্যা মামলার আসামি, অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত সন্ত্রাসী, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও অপহরণকারীরা রয়েছেন।

    অভিযানে উদ্ধার করা হয়েছে: ২১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৯৯ রাউন্ড গোলাবারুদ, ১৬টি ককটেল বোমা, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, মোটরসাইকেল, চোরাই মোবাইল ফোন, ওয়াকি-টকি, পাসপোর্ট, জালনোট ও নগদ অর্থ

    গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    আইএসপিআর আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী দেশব্যাপী টহল ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ রোধ, ঈদ উপলক্ষে পশুরহাটে নিরাপত্তা নিশ্চিত, যান চলাচল স্বাভাবিক রাখা এবং টিকিট কালোবাজারি ঠেকাতে সেনা টহল জোরদার করা হয়েছে।

    সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন