রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মেয়রের বিরুদ্ধে, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ বিএনপির 

    টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মেয়রের বিরুদ্ধে, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ বিএনপির 
    টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মেয়রের বিরুদ্ধে, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ বিএনপির 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধা জেলায় সাবেক মেয়রের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে পলাশবাড়ী পৌর বিএনপি।

    পলাশবাড়ী চৌমাথা মোড়ে বৃহস্পতিবার বেলা ১২ টা দিকে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল আলা মওদুদ।

     এ সময় উপস্থিত ও বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক সাজু মিয়া, সাংগাঠনিক সম্পাদক শাহজালাল সরকার, কোষাধ্যক্ষ সায়েদ আলী, সড়ক সম্পাদক সাদেকুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম  মিন্টু, প্রচার সম্পাদক রাজা মিয়া, কার্যনির্বাহী সদস্য লুৎফর রহমান, রাজু আহমেদ, রবিউল ইসলাম লিয়াকত। শেষে সকল শ্রমিকগণ পলাশবাড়ী মহাসড়ক ১০ মিনিটের জন্য অবরোধ করে রাখেন।

    এর আগে, সভাপতির বক্তব্যে মুশফিকুর রহমান রিপন বলেন- "আওয়ামী ফ্যাসিস্টের দোসর বিপ্লব পলাশবাড়ীর শ্রমিক জনতাকে ব্যবহার করে নিজের আখের গুছিয়েছেন। বিপ্লবকে পলাশবাড়ীতে অবাঞ্চিত ও তার সকল ধরণের ব্যবসা বানিজ্য বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়।


    আশরাফুল ইসলাম, প্রতিনিধি, গাইবান্ধা  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ