বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • পঞ্চগড়ে গণধর্ষণের মামলায় ৬ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

    পঞ্চগড়ে গণধর্ষণের মামলায় ৬ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে চাঞ্চল্যকর গণধর্ষণের এক মামলায় ৬ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ এই দণ্ডাদেশ দেন। রায়ে ওই ৬ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়।  

    দন্ডপ্রাপ্তরা হলেন, আটোয়ারী উপজেলার মালগোবা এলাকার আমিনুর রহমানের ছেলে হাসান আলী (২৫), পুরাতন আটোয়ারী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫১), একই এলাকার আব্দুর রহমানের ছেলে আমিনুল ইসলাম (৩০), কৈলাশ চন্দ্রের ছেলে অমর চন্দ্র (৩৮), খাজিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪৩) ও একই উপজেলার ফতেহপুর এলাকার খামির উদ্দিনের ছেলে সবুজ আলী (৩৩)। 

    তবে মামলার আরেক আসামী আটোয়ারী উপজেলার মালগোবা এলাকার সমিজুল ইসলামের ছেলে রাজু ইসলামের বয়স ১৮ বছরের কম হওয়ার তার বিচার কার্য হচ্ছে শিশু আদালতে। তার বিষয়ে এখনো রায় দেয় নি আদালত।  

    আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালে ৬ আগস্ট স্কুল পালিয়ে প্রেমিক হাসান আলীর সাথে দেখা করতে পঞ্চগড়ে যান তেঁতুলিয়া উপজেলার পানিহাগা এলাকার দশম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী। পরে হাসান ও তার সহযোগী রাজু মোটরসাইকেলে করে ওই স্কুল ছাত্রীকে পঞ্চগড় থেকে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী বন্দরপাড়া গ্রামের একটি বনে নিয়ে যায়। রাতে সেখানে থাকা একটি বেড়ার ঘরে দুজন তাকে ধর্ষণ করে। এ ঘটনা দেখতে পায় ওই এলাকার সাইফুল, আমিনুল, অমর, নজরুল ও সবুজ। তারা এগিয়ে গেলে ওই স্কুল ছাত্রীকে ফেলে পালিয়ে যায় হাসান ও রাজু। এই সুযোগ ওই ৫ জনও তাকে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে তাকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরদিন আটোয়ারী থানায় ওই ৭ জনকে আসামী করে মামলা করে ওই স্কুল ছাত্রীর বাবা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর বুধবার ৬ আসামীর উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ।

    তবে আসামি পক্ষের দাবি তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপলি করবেন। 

    পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি জাকির হোসেন বলেন, আমরা আদালতে আসামীদের বিরুদ্ধে যে অভিযোগ তা সন্দেহাতিতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালত ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারে কারাদন্ড প্রদান করেছেন। তবে মামলার আরেক আসামী শিশু হওয়ায় পৃথক আদালতে তার বিচারক কার্য চলমান রয়েছে। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। 

    আসামীপক্ষের আইনজীবী আহসান হাবিব বলেন, আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো। 

    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন