রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • পঞ্চগড়ে ৮ ইউপি সদস্য কারাগারে, জামিন পেলেন ৩ নারী সদস্য

    পঞ্চগড়ে ৮ ইউপি সদস্য কারাগারে, জামিন পেলেন ৩ নারী সদস্য
    পঞ্চগড়ে ৮ ইউপি সদস্য কারাগারে, জামিন পেলেন ৩ নারী সদস্য।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে কম আয়ের মানুষের জন্য চাল বিতরণে টাকা নেয়ার অভিযোগে আটক ৩ জন নারী সদস্যদের জামিন, ৮ জন পুরুষ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

    বোদা উপজেলা কম আয়ের মানুষের জন্য সরকারের ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ কর্মসূচির ২৫৮ জন উপকারভোগীর মাঝে সোমবার দিনব্যাপী চাল বিতরণ করা হয়। 

    পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ আকতার জুলিয়েট মঙ্গলবার (২৭ মে) দুপুরে  এ আদেশ দেন। 

    পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফী এ তথ্যটি নিশ্চিত করেন। 

    এর আগে, বোদা উপজেলার ইউনিয়নে কম আয়ের মানুষের জন্য সরকারের ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ কর্মসূচির ২৫৮ জন উপকারভোগীর মাঝে সোমবার দিনব্যাপী চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় উপকারভোগীদের কাছ থেকে পাঁচশত থেকে ছয়শত টাকা আদায় করছিলেন ইউপি সদস্যরা। 

    পরে,স্থানীয়রা সোমবার বিকেলে তাদের ইউনিয়ন পরিষদ হলরুমে আটকে রেখে সেনাবাহিনীকে খবর দেয়। 

    এরপর বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যান। পরে চাল বিতরণে আর লেনদেনের অভিযোগের প্রমাণ পাওয়া ১১ ইউপি সদস্যকে আটক করে সেনাবাহিনী। পরে রাতে বোদা থানায় নেয়া হয়। আইনি প্রক্রিয়ার পরে আদালতে হাজির করা হয়। এরপর মঙ্গলবার বিকেলে জেল হাজতে প্রেরণ করে আদালত।         


    আমির খসরু লাবলু, প্রতিনিধি,পঞ্চগড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ