রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সৈয়দপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা,দুই মোটরসাইকেল আরোহী নিহত 

    সৈয়দপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা,দুই মোটরসাইকেল আরোহী নিহত 
    ট্রাকের নিচে মোটরসাইকেল আটক ও স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৈয়দপুর-পার্বতীপুর সড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

    সৈয়দপুর শহরের সৈয়দপুর -পার্বতীপুর হাইওয়ে সড়কের জগন্নাথপুর পাম্পের সামনে মঙ্গলবার (২৭ মে ) রাত সাড়ে এগারোটার টার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

    পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে।

    নিহত দুজন হলেন- মোঃ রবিউল ইসলাম (২৫) ও সুজিত চন্দ্র দাস (২৪)। মোটরসাইকেলের আরোহী পার্বতীপুর উপজেলার জগন্নাথপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৫) ও রাজনগর এলাকার সুশান্ত দাসের ছেলে সুজিত চন্দ্র দাস (২৪)। তারা দুজন উত্তরা ইপিজেডের সি ওয়াই মোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেডে টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। কর্মস্থল থেকে তারা বাড়ি ফিরছিলেন।

    সুজিত ও রবিউল মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। সৈয়দপুর-পার্বতীপুর সড়কের জাকেরগঞ্জ ও বান্নিরঘাট এলাকার মাঝামাঝি স্থানে গতকাল রাত সাড়ে ৯ টার দিকে মোটরসাইকেলে বালু বোঝাই ট্রাক ধাক্কা দেয়। ঘটনাস্থলে দুজন নিহত হন। এ সময় বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

    পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন বলেন, ট্রাকের নিচে মোটরসাইকেল আটক ছিল। স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারীকে ধরতে অভিযান চলছে।


    নাজমুল হুদা,প্রতিনিধি,নীলফামারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ