বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • পঞ্চগড়ে গ্রাম আদালত বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু 

    পঞ্চগড়ে গ্রাম আদালত বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে দুইদিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ মে) স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের অংশ হিসেবে উপজেলা পরিষদের হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।

    এতে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী। 

    পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান প্রমূখ বক্তব্য রাখেন।

     এসময় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, সাধারণ মানুষের কাছে দ্রুত, স্বল্প ব্যয়ে এবং সহজ প্রক্রিয়ায় বিচার সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত কার্যকর একটি মাধ্যম। এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে আরও সচেতন ও দক্ষ হবেন।

    তিনি আরো বলেন, সরকার গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় পঞ্চগড়েও এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে যারা অংশ নিচ্ছেন, তারা যেন নিজেদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন, সেটিই আমাদের প্রত্যাশা।

    প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা আরো শক্তিশালী করা হচ্ছে। গ্রাম আদালতের কার্যক্রমকে স্বচ্ছ, গতিশীল ও জনগণের আস্থাভাজন করতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের গঠন, বিচারপ্রক্রিয়া, মামলা নিষ্পত্তির ধারা ও প্রাসঙ্গিক আইনি কাঠামো সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করবেন।

    বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপী এই কর্মশালায় সদর উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় ৭২ জন ইউপি সদস্য প্রশিক্ষনে অংশ নেন।


    পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন