বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • কুড়িগ্রামে পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি মেলা ও আলোচনা সভ

    কুড়িগ্রামে পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি মেলা ও আলোচনা সভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার প্রতিদিন’ এ স্লোগানে কুড়িগ্রামে পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি মেলা, র‌্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৬ মে) সকাল ১০টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে সিভিল সার্জন চত্ত্বরে পুষ্টি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

    মেলা উদ্বোধন শেষে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তর কুমার রায়, পরিবার পরিকল্পনার উপপরিচালক মো: মোবাশে^র হোসেন, জেলা শিক্ষা অফিসার মো: শামছুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার ড. মো: মামুনুর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো: হাবিবুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আহসান হাবিব, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা: গোলেনুর বেগম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: মোস্তাফিজার রহমানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও কর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় সকলের পুষ্টির চাহিদা পূরণ করতে বিভিন্ন নির্দেশনামূলক আলোচনা করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন