রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • নেত্রকোনায় শফিক হত্যায় বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

    নেত্রকোনায় শফিক হত্যায় বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির এক পক্ষের হামলায় অপর পক্ষের শফিকুল ইসলাম (৪৫) নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার বিকেলে নিহতের ছোটভাই খাইরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। এতে উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক জামাল উদ্দিনসহ বিএনপির অন্তত ২৮ জন নেতাকর্মীকে আসামী করা হয়। এছড়া অজ্ঞাত আসামী করা হয় আরও ৯০ জনকে।

    ওই মামলায় পুলিশ তাজুল ইসলাম নামের একজনকে (৪৫) গ্রেপ্তার করেছে। তাজুল উপজেলা যুবদলের সদস্য। তিনি মামলার  ১৬ নম্বর আসামি। আর নিহত শফিকুল ইসলাম বাকলজোড়া আব্বাছনগর এলাকার বাসিন্দা। তিনি একটি কাঠের মিলে শ্রমিকের কাজ করতেন।

    জানা গেছে, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুর রহমান রাশেদের পক্ষে তার কর্মী-সমর্থকরা গত বুধবার দুপুরে দুর্গাপুর পৌর শহরসহ বিভিন্ন স্থানে ঈদ শুভেচছার বিলবোর্ড ও পোস্টার লাগাতে যান। দুর্গাপুর পৌরসভার পুলিশ মোড় এলাকায় বিলবোর্ড টানানোর সময় উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও স্মরণিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বাধা দেন এবং বেশকিছু বিলবোর্ড ভাঙচুর করেন। পরে হামিদুর রহমান বিষয়টি দুর্গাপুর থানা পুলিশকে জানান। এতে জামাল উদ্দিন আরও ক্ষিপ্ত হন। পরে তার নেতৃত্বে ওই দিন রাত আটটার দিকে বেশকিছু মোটরসাইকেলে এক দল লোক আব্বাছনগর এলাকায় গিয়ে হামিদুর রহমান রাশেদের গ্রামের বাড়িতে হামলা চালায়। হামলায় হামিদুর রহমানের ভাতিজা শফিকুল ইসলাম নিহত এবং ৫-৬ জন আহত হন।

    দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, 'মামলায় তাজুল ইসলাম নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’


    নেত্রকোনা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন