রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • নেত্রকোনায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

    নেত্রকোনায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের ধলার কান্দা গ্রামের ধনারখাল এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিক মহিউদ্দিন তালুকদারের উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।

    এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার (২৩ মে ২০২৫) বেলা ১১টায় নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোঃ শামীম তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব বারহাট্টা উপজেলা শাখার আহ্বায়ক, প্রভাষক ও সাংবাদিক সুমন আহমেদ।

    মানববন্ধনে প্রধান বক্তাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ সাংবাদিক মহিউদ্দিন তালুকদারের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

    উল্লেখ্য, আহত সাংবাদিক মহিউদ্দিন তালুকদার বর্তমানে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনার পরপরই নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
     


    হৃদয় রায় সজীব, জেলা প্রতিনিধি নেত্রকোনা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন