বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য সাপ্তাহিক হাট

    বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য সাপ্তাহিক হাট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ শুক্রবার কালের সাক্ষী ঐতিহ্যবাহী রামনাথ হাট। একসময় শুধুমাত্র হাটের দিনই সবাই সদাইপাতি করতো। এখন যুগের পরিবর্তনে সড়কের প্রতিটি মোড়ে মোড়ে দোকান-পাট হওয়ায় গ্রামেও শহরের মতো সুযোগ-সুবিধা পাওয়া যায়।

    তারপরেও সাপ্তাহিক হাটের গুরুত্ব রয়ে গেছে। এখনো অনেক জিনিসপত্র এমন আছে, যেগুলো হাটের দিন ছাড়া সহজে পাওয়া যায় না।

    ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় রামনাথহাট অবস্থিত। এখানে প্রতি শুক্রবার ও সোমবার দুইদিন সাপ্তাহিক হাট বসে। এই হাটকে কেন্দ্র করে আশেপাশের আটটি ইউনিয়নের ক্রেতা-বিক্রেতাগণ একত্রে জড়ো হয়। হাটের দিনে তুলনামূলক সূলভ মূল্যে জিনিসপত্র কিনতে পাওয়া যায়। এজন্য অনেকেই এইদিনে নিত্যপ্রয়োজনীয় জিনিস শাক-সবজি, মাছ-মাংস, মুদি মালামাল, গরু-ছাগল কিনতে আসেন। গ্রামের কৃষকেরা নিয়ে আসেন নিজেদের উৎপাদিত টাটকা শাক-সবজি।

    পাশাপাশি আরও কিছু ট্র‍্যাডিশনাল প্রডাক্ট বিক্রি হয় এই হাটে। যেমন. এইদিনে বাঁশের তৈরি বিভিন্ন সরঞ্জামাদির কেনা-বেচা জমে ওঠে। বর্তমান সময়ে হারিয়ে যেতে বসা এই শিল্প এখনো বাঁচিয়ে রেখেছে কিছু মানুষ। সপ্তাহধরে বাঁশ শিল্প কারিগররা এসব তৈরি করে হাজির হন হাটের দিনে। এছাড়াও খাঁটি সরিষার তেল, পানের চুন, দুধ, মাছ ধরার জাল, মাটির হাড়ি-পাতিলসহ অনেক কিছু বিক্রি হয় এই হাটে।

    প্রতি হাটের দিনে হাঁস-মুরগি, কবুতর, রাজহাঁস ও পোষা পাখি বিক্রেতাদের মিলনমেলা বসে। গ্রামের ক্ষুদে উদ্যোক্তা ও সৌখিন মানুষজন এগুলো কিনতে আসে।

    হাটের দিন ছাড়া সচারাচর কামার শিল্পের দেখা মিলে না। তবে হাটে পাওয়া যায় বিভিন্ন আকারের দা-বঁটি, ছুরি, শাবল, কোদাল, কুড়ালসহ  তৈরি করে।

    হাটের দিনকে কেন্দ্র করে চারা গাছ, ফল-ফলাদি ও ফুলগাছ এর বেচা-কেনাও হয়।

    যারা এখানে বিক্রি করতে আসেন, তাদেরকে দোকান হিসেবে পরিমাণ মতো খাজনা পরিশোধ করতে হয়, যেটি বাজার ইজারাদাররা নিয়ে থাকে।

    রামনাথ হাট ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় অবস্থিত। অবশ্য সদরের বড় বাজার গুলোতে সপ্তাহের নির্দিষ্ট দিনে এমন হাট বসে। এই অঞ্চলের গ্রামীণ ঐতিহ্য ও এখানকার বাসিন্দাদের কৃষ্টি-কালচার আরও ভালোভাবে উপভোগ করা যাবে প্রত্যন্ত গ্রামগুলোতে।

    তবে আধুনিকতার ছোঁয়া লেগে একসময় হয়তো হারিয়ে যাবে ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট।

    ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী হাট গুলো বাঁচাতে সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হবে।


    আপেল মাহমুদ, রুহিয়া ঠাকুরগাঁও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন