রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • ঠাকুরগাঁওয়ে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস ব্যাবসায়ীদের মানববন্ধন

    ঠাকুরগাঁওয়ে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস ব্যাবসায়ীদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

     ঠাকুরগাঁওয়ে চার দফা দাবি আদায়ে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ ঠাকুরগাঁও জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে শহরের  চৌরাস্তা সংলগ্ন সমবায় মার্কেট চত্তরে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

    সংগঠনটির সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ঘন্ট্যাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য ইমরান হোসেন,কামরুল হাসান,আব্দুল কাদের ও হায়দার আলী সহ অন্যান্যরা।

    বক্তারা বলেন, পরিচ্ছন্ন ঔষুধ ব্যাবসাটি কিছু অসাধু ব্যাবসায়ীদের কারণে সুনাম নষ্ট করেছে। তাই সন্মানজনক এই ব্যাবসাটিকে আরো জনসেবামূলক করতে চারদফা দাবি বাস্তবায়ন প্রয়োজন। এরমধ্যে ঔষধ বিক্রির কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত বা প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসীতে কোম্পানি কতৃক ঔষধ সরবরাহ বন্ধ করতে হবে এবং  সরকার কতৃক সকল ঔষুধের মূল্য  নির্ধারণ করতে হবে। এই চারদফা বাস্তবায়ন হলে অসাধুরা আর অপরাধ করতে পারবেনা, সেই সাথে প্রকৃত ঔষধ ব্যাবসায়ীরা পরিচ্ছন্ন ভাবে ব্যাবসা করতে পারবেন। 


    মাহামুদ আহসান হাবিব, জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন