রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • আইন শৃংখলা কমিটির সভায় এসে ফুলছড়িতে ৬ ইউপি চেয়ারম্যান আটক

    আইন শৃংখলা কমিটির সভায় এসে ফুলছড়িতে ৬ ইউপি চেয়ারম্যান আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে  উপজেলা পরিষদ চত্বর থেকে এক সঙ্গে উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে আটক করেছে পুলিশ। 

    বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে ২১ মে বুধবার বিকেলে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃত সকলেই আওয়ামীপন্থি চেয়ারম্যান বলে জানা গেছে। 

    আটককৃতরা হলেন- ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হান্নান, ক‌ঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা শালু, ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী, এরেন্ডাবা‌ড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু ও উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল পাশা। 

    ফুলছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, আটককৃত চেয়ারম্যানদের বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ নেই। তবে ফুলছড়ি থানার একটি নাশকতা মামলায় তাদের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, আটকের পর পরই তাদেরকে গাইবান্ধা সদর থানায় আনা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।


    আশরাফুল ইসলাম গাইবান্ধা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন