রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • নীলফামারীতে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

    নীলফামারীতে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীতে চারালকাটা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (২০ মে) বিকাল ৪ টার দিকে সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের বারইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- আব্দুর রহমানের ছেলে রিফাত হোসেন(৮) ও লোকমান হোসেনের ছেলে নিয়াজ উদ্দিন(৭)।

    স্থানীয়রা জানান, দুপুরের পর বাড়ি থেকে বের হয়ে যায় তারা। বাড়িতে না আসায় বিকেলে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে নদীর ধারে তাদের স্যান্ডেল দেখতে পাওয়া যায়। এ সময় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই ছিল। রাতে তাদের দাফন সম্পন্ন হয়।

    এ ব্যাপারে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম আর সাঈদ বলেন, ঘটনাটি সম্পর্কে কেউ আমাকে জানাননি। 


    নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন