রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • শত নির্যাতনেও দমে যাননি রাজপথে অটল সাদিকুর রহমান সজিব

    শত নির্যাতনেও দমে যাননি রাজপথে অটল সাদিকুর রহমান সজিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শত নির্যাতন, হামলা-মামলা কিংবা ফ্যাসিস্ট সরকারের নিপীড়নমূলক আচরণ-কোনো কিছুই থামাতে পারেনি একজন সাহসী রাজপথের সৈনিককে। তিনি ভালুকা উপজেলা ছাত্রদলের সাবেক নির্ভিক ছাত্রনেতা, বর্তমানে ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সাদিকুর রহমান সজিব।

    ছাত্রজীবন থেকেই রাজনীতির প্রতি তার অগাধ ভালোবাসা ও দায়িত্ববোধ তাকে যুক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে। দমন-পীড়নের মধ্যেও গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তিনি রাজপথে থেকেছেন বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে। রাজনৈতিক অঙ্গনে তার সততা, সাহসিকতা ও সংগঠকসুলভ নেতৃত্বগুণ প্রশংসিত হয়েছে সহকর্মীদের মধ্যে।

    বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠন বিএনপির অন্যতম শক্তিশালী অঙ্গসংগঠন হিসেবে সারাদেশে গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে।

    সাদিকুর রহমান সজিব বলেন,“জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এখন দেশের প্রতিটি অঞ্চলে একটি সুসংগঠিত ও শক্তিশালী কাঠামোতে পরিণত হয়েছে। চলমান কর্মসূচি ও জনগণের দাবিগুলো আদায়ে আমরা রাজপথে গণমানুষকে সম্পৃক্ত করে কার্যকর আন্দোলন গড়ে তুলতে বদ্ধপরিকর।”

    তিনি আরও বলেন, “আমার একমাত্র লক্ষ্য হচ্ছে-গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনা এবং জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে রাজপথে তা বাস্তবায়ন করা।”


    সাজ্জাদুল আলম খান, ভালুকা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন