রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • নেত্রকোনায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৬

    নেত্রকোনায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৬
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোফাজ্জল হোসেন (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ছয়জন যাত্রী।

    সোমবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের স্বল্প দশাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত মোফাজ্জল হোসেন বারহাট্টা উপজেলার মহাজনপাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে। গুরুতর আহত যাত্রীরা হলেন—নোয়াগাঁও গ্রামের হেলিম মিয়া (৩৯), রুপা আক্তার (২২), একামনি (২০), আব্দুল হাকিম (৫৫), নার্গীস আক্তার (৩৫), নাসির মিয়া (২২) এবং গুমুরিয়া গ্রামের বাদশা মিয়া।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে মোফাজ্জল যাত্রী নিয়ে বারহাট্টা থেকে নেত্রকোনা যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে স্বল্প দশাল এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

    চিকিৎসক ডা. প্রিয়াঙ্কা দাস , হাসপাতালে আনার পর মোফাজ্জল হোসেনকে মৃত ঘোষণা করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    আহত বাদশা মিয়া বলেন, “আমি বারহাট্টায় যাচ্ছিলাম। হঠাৎ মুখোমুখি সংঘর্ষে সবকিছু অন্ধকার হয়ে যায়। দুটি গাড়িই বেপরোয়া গতিতে চলছিল।
    আহতদের দেখতে গিয়ে বারহাট্টা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, আহতদের একজন ছাত্রদলকর্মী। কেন্দ্রীয় বিএনপি নেতা এটিএম আব্দুল বারী ড্যানী সার্বক্ষণিক খোঁজ রাখছেন।

    বারহাট্টা থানার ওসি বলেন, “দুর্ঘটনার পর সিএনজি দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার মামলা করতে প্রস্তুতি নিচ্ছেন। আপাতত তারা লাশ দাফনে ব্যস্ত।”


    হৃদয় রায় সজীব, জেলা প্রতিনিধি নেত্রকোনা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন