রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় এক মানসিক ভারসম্যহীন নারীর মৃত্যু

    পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় এক মানসিক ভারসম্যহীন নারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মানসিক ভারসম্যহীন নারীর (৫৫) মৃত্যু হয়েছে। 

    মঙ্গলবার সকালে উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহিপাড়া এলাকায় তেতুঁলিয়া-পঞ্চগড় মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়দের মাধ্যেমে খবর পেয়ে তেতুঁলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে নিহতের পরিচয় সনাক্তে সিআইডির বিশেষ ইউনিট হাতের আঙ্গুলের ছাপ নেয়। এতেও নিহতের পরিচয় সনাক্ত হয়নি।

    পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ওই মানসিক ভারসম্যহীন নারী সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহিপাড়া সহ আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিল। মঙ্গলবার সকালে তিনি ইউনিয়নের টিটিহি পাড়া এলাকায় তেতুঁলিয়া-পঞ্চগড় মহাসড়কে ঘোড়াফেরা করছিলেন। এসময় একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়েন তিনি। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যায়। পরে তেতুঁলিয়া হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়।

    তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশিষ রায় ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারীর বাসা কোথায় তা জানা যায়নি। সিআইডি ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে এতেও পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে সিদ্ধান্তক্রমে দাফন কাজ সম্পন্ন করা হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।


    আমির খসরু লাবলু, জেলা প্রতিনিধি পঞ্চগড় 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন