রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • ছেলের সামনে ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু

    ছেলের সামনে ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর রেলস্টেশনের উত্তরে পাশে ট্রেনের ধাক্কায় ছেলের সামনে বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    আজ  মঙ্গলবার পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর এই  ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি আখানগর বাজার ডাঙ্গাপাড়া এলাকার মৃত টনু মুন্সির ছেলে গোলাম রব্বানী (৫০)।

    তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। কানে শুনতে পেতেন না এবং বাকপ্রতিবন্ধী ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম রব্বানী ও তার ছেলে মরিচ তুলতে যাওয়ার উদ্দেশ্যে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা আগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলেই তিনি প্রাণ হারান।

    প্রত্যক্ষদর্শীরা বলেন, গোলাম রব্বানী ট্রেন আসার সংকেত শুনতে না পেয়ে রেললাইনের উপরে উঠে যান। পরে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন।

    মুহূর্তেই লাশ রক্তাক্ত অবস্থায় লাইনের পাশে পড়ে থাকে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান


    রুহিয়া জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন