রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি, ২৫ হাজার টাকা অর্থদণ্ড

    অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি, ২৫ হাজার টাকা অর্থদণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গৌরীপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির অপরাধে এক কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

    গত সোমবার সন্ধ্যায় উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চূড়ালি গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারখানার  মালিক আব্দুল ওয়াহাবকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।

    ভ্রাম্যমান আদালতসূত্রে জানা গেছে, ওই কারখানার মালিক আব্দুল ওহাব দুই বছর যাবত সেমাই তৈরি করে বাজারজাত করে আসছিলেন। কারখানাটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনপ্রাপ্ত। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানায় গিয়ে দেখা যায়, সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন সেমাই তৈরি করা হচ্ছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


    শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন